বিনামূল্যে আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন!

আমরা'স্প্যাম এর বিরুদ্দে অঙ্গীকারবদ্দ !

Showing posts with label অ্যানড্রইড আপস. Show all posts
Showing posts with label অ্যানড্রইড আপস. Show all posts

Wednesday, February 4, 2015

Download করে নিন Android এর জন্য Bike Extreme ।

বার দেখা হয়েছে

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন । আজ আবারো সকাল সকাল চলে এলাম একটি Android game নিয়ে ।  আমি আজ আপনাদের সঙ্গে share করতে যাচ্ছি একটি  Android game এই গেমস টির নাম Bike Extreme  । এটি একটি Action গেমস । আমি নিজে খেলে দেখি নাই ।কিন্তু  আশা করি সবার ভালো লাগবে । আর আপনাদের মতামত আমাকে জানাতে ভুলবেন না ।
[ গেমস টির Size মাত্র ১৪ এম্বি ]

Bike Extreme Android

screenshot :
dgrnsaeh
fjhfr





Download করুন  :
down
 এখন কার মতো বিদায় । 

আপনার প্রিয় এন্ড্রয়েডের র‌্যাম বাড়ানোর কিছু টিপস।

বার দেখা হয়েছে

androআজ আমি দেখাব কি ভাবে আপনার প্রিয় এন্ড্রয়েডের র‌্যাম বাড়ানোর কিছু টিপস
 নানা কারণে নিত্যপ্রয়োজনীয় ও শখের স্মার্টফোনটির র‍্যামের গতি কমে যেতে পারে। এতে স্মার্টফোনের গতিও কমে যায়। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন চালু করতে সময় নেয়। কারণ একাধিক অ্যাপ্লিকেশল ইন্সটল কিংবা চালালে র‍্যামের উপর প্রভাব পড়ে।
কাজের এই স্মার্টফোন গতিশীল না হলে চরম ভোগান্তি পোহাতে হয়। আর এই গতিশীল রাখার জন্য র‍্যামের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। নিচে কিভাবে র‍্যামের গতি বাড়ানো ও যত্ন নেওয়া যায় সেটি তুলে ধরা হলো।
১. যে অ্যাপগুলো খুব বেশি প্রয়োজন নয় সেগুলো আন-ইনস্টল করতে হবে। এতে ফোনের র‍্যাম ফ্রি থাকবে। ফলে স্মার্টফোন থাকবে গতিময়।
২. গুগল প্লে স্টোর থেকে টাস্ক কিলারের মতো কোনও অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যেতে পারে। এগুলো গতি বাড়ানোর নানা কাজ নিজেই করে নেয়। একটু পুরনো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অটো টাস্ক কিলার অ্যাপটি বেশ উপযোগি। এটি নির্ধারিত সময়ের ব্যবধানে অ্যাপের প্রোসেস কিল করে স্মার্টফোনের র‍্যাম গতিশীল রাখে।
৩. স্টার্ট অ্যাপ ম্যানেজারের মতো কিছু স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করা যেতে পারে। এ অ্যাপগুলোর মাধ্যমে কতো সময় পর ফোন বুট বা রিস্টার্ট হবে সেটি নির্ধারণ করে দেওয়া যায়। এছাড়া নির্ধারিত সময় পর কোনও অ্যাপ্লিকেশন সক্রিয় বা নিস্ক্রিয় হবে তা ঠিক করা যায়। এতে র‍্যামের উপর কিছুটা প্রভাব কমে।
৪. দীর্ঘক্ষন চলার পর স্মার্টফোনটিকে রিস্টার্ট করতে হবে। নতুনভাবে চালু হওয়ার ফলে ক্যাশ ফাইলগুলো ডিলিট হয়ে যায় ও বিভিন্ন অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বন্ধ থাকে। ফলে র‍্যামের গতি কিছুটা হলে বৃদ্ধি পায়।
৫. স্মার্টফোনের মেমরির দিকে সবসময় খেয়াল রাখতে হবে। মেমরি কমে গেলেও স্মার্টফোন ধীরগতির হয়ে পড়ে। ফলে স্মার্টফোনের গতি কমে যায়।
পরে আবার দেখা হবে অন্য এক টিউন এ ।
Post টি ভাল লাগলে আমার ব্লগে ঘুরে আসবেন ।
আর আমার Blog এ post করার দাওয়াত থাকলো ।

Friday, December 12, 2014

এবার মোবাইল থেকে কন্ট্রোল করুন আপনার কম্পিউটার ।

বার দেখা হয়েছে

Team Viewer এর নাম মোটামুটি সবাই কমবেশি শুনে থাকবেন। এর সাহায্যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার পরিচালনা করা যায়। এই সুবিধাটি এখন পুরোপুরি উপভোগ করতে পারবেন এন্ড্রয়েড ফোনের সাহায্যে, যেখানে অনায়াসে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার পিসিটিকে!
কি জন্য দরকার হতে পারেঃ ধরেন আপনি বেশ কয়েকটি কন্টেন্ট ডাউনলোড দিয়ে বাইরে বের হয়েছেন। কিন্তু বের হয়ে আপনার মনে হল যে আপনি বাসায় ফিরে একটি মুভি দেখতে চান। সেক্ষেত্রে আপনার ফোনটিতে যদি টিম ভিউয়ার থাকে আপনি অন্য ডাউনলোড গুলো বন্ধ করে দিতে পারেন, যাতে করে ইন্টারনেট মুভি ডাউনলোড হবে বেশি স্পীড এ! আর বাসায় ফিরে দেখলেন মুভি ডাউনলোড হয়ে গেছে। যেখানে অন্য ডাউনলোডগুলো হতে থাকলে এসে দেখতেন মুভি তখনো ডাউনলোড কমপ্লিট হয়নি।
এরকম আর হাজারো সুবিধা পাওয়া যাবে এ অ্যাপ্লিকেশান থেকে।
ব্যাবহারের নিয়মঃ  
১) ইন্সটল করে নিন Team Viewer এর এন্ড্রয়েড অ্যাপ্লিকেশানটি। ডাউনলোড করুন এখান থেকে
২) এবার আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন Team Viewer এর পিসি ভার্সনটি। ডাউনলোড করুন এখান থেকে
৩) এখন আপনার কম্পিউটার এর Team Viewer লঞ্চ করে ID ও Password নিয়ে এন্ড্রয়েড এর Team Viewer ইন্টারফেস এ প্রবেশ করুন। ব্যস! আপনার কাজ শেষ।
এবার বাইরে থেকে, এমনকি অন্য দেশ থেকেও কন্ট্রোল করুন আপনার প্রিয় কম্পিউটারটিকে!!!

মোবাইলের অজানা কিছু তথ্য অ্যান্ড্রয়েড ফোন পাসওয়ার্ড রিকভারী ।

বার দেখা হয়েছে

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন । অনেক দিন পর আবার নতুন কিছু নিয়ে হাজির হলাম । আন্ড্রয়েড নিয়ে তো বেশ ভালো আছেন । আর থাকবেন না কেন ? সবার হাতে যে আন্ড্রয়েড । আর আন্ড্রয়েড মানেই তো স্মার্ট ফোন । আর স্মার্ট ফোন তো ভইরাস , হ্যাকিং , প্রাইভেসি ইত্যাদির ভয় । তাই ব্যবহার করি অনেক সফটওয়ার । কিন্তু সেগুলোতে অবশ্যই পাসওয়ার্ড দিতে হয় । আমার আজকের পোষ্ট তাদের জন্য যারা পাসওয়ার্ড ভুলে যায় তাদের জন্য ।
আবার যারা পুরাতন মোবাইল কিনছেন বা নিজের মোবাইলের ফোন কোড পরিবর্তন কিংবা ভাঙতে চান নিজেই তাদের অবশ্যই কাজে লাগবে । এতে কোন সফটওয়ার লাগবেনা । আশা করি শুধু একটু আমার ট্রিকসটি ভালো করে কাজে লাগালেই হবে ।
তো কথা না বাড়িয়ে কাজ টা দেখি ।
১. প্রথমে শিখব কিভাবে যেকোন সফটওয়ার এর পাসওয়ার্ড ঠিক করব ।
ক) প্রথমে আপনার আন্ড্রয়েড ফোনের Settings – Application Settings – Manage Application – All Application যান ।
খ) এখন আপনি যে লক সফটওয়ারের পাসওয়ার্ড ভুলে গেছেন সেটি সিলেক্ট করুন । এখন আপনি ঐ সফটওয়ার বা অ্যাপস এ দেখবেন
Uninstall , Clear All / Clear All Data etc.
এখন আপনি Clear All / Clear All Data সিলেক্ট করুন ।  এতে আপনার All Data Clear হয়ে যাবে এবং আপনার পাসওয়ার্ড মুছে নতুন পাসওয়ার্ড দিয়ে নতুন করে লগ ইন করুন আর নিরাপদে থাকুন ।
২. এখন দেখব কিভাবে কোন সফটওয়ার ছাড়া ফোন কোড আনলক করা যায় ?
ক) আপনার ফোনটি অফ করুন ।
খ) এবার এক সাথে [ পাওয়ার বাটন + ভলিয়ম(+) + মধ্যম(Home Key / Minimize Key) ]
চেপে ধরে ফোনটি অন করুন ।
গ) আপনার স্ক্রিনে Power Settings বা Formate Mode আসবে ।
ঘ) এখন আপনি ওখান থেকে [ভলিয়ম(+)] এর মাধ্যমে Power Settings বা Formate Mode থেকে  Formate Phone / Restore Phone / Reset Phoneসিলেক্ট করে ফোনটি Formate / Restore / Reset করে নিন । আর সিলেক্ট করতে Home Key / Minimize Key চাপুন । কারণ এখানে টাচ কাজ করে না । Settings বা Formate Mode এ যাই লেখা থাকুক আপনি শুধু Formate Phone / Restore Phone / Rset Phone এই জাতীয় লিখা সিলেক্ট করবেন ।
ঙ) এখন ফোনটি অন করুন এবং সাজিয়ে নিন আপনার মত করে ।
নোটঃ- এটি করলে আপনার ফোন মেমোরী পুরো ফরম্যাট হবে , মেসেজ , ইন্সটল করা সকল অ্যাপস আনইন্সটল হয়ে যাবে । আমি এখানে SAMSUNG ফোনের নিয়ম দিলাম । আপনি আপনার ফোনের নাম দিয়ে ইন্টারনেট থেকে ফরম্যাট দেওয়ার নিয়ম জেনে নিন । এমনি সব একই ।
কেমন লাগল এবং কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন । সবাই ভালো থাকবেন

অ্যান্ড্রয়েড গেম GTA: Vice City চরম গেম, অ্যান্ড্রয়েডের জন্য, সাইজ অনেক বড় তাই যারা এমবি নিয়ে ভাবেন তাদের জন্য না।

বার দেখা হয়েছে

কিছুদিন ধরেই ভাবছিলাম যে একটা বড় গেম শেয়ার করবো, খুজে পাচ্ছিলাম না, যখন পেলাম ভালোটাই পেলাম। শিরোনাম দেখে তো মনে হয় বুঝতে পেরেছেন আজকে কোনটা দেবো।
গেমের রিভিউ এবং ডাউনলোড লিঙ্ক নিচে দিলাম।
Grand Theft Auto: Vice City নাম শুনে নাই বা খেলে নাই এমন লোক কমই আছে। ছেলে থেকে বুড়ো সবাই Vice City পছন্দ করে। এতোদিন পিসিতে খেলতেন এখন অ্যান্ড্রয়েড  স্মার্টফোনে খেলার পালা। এই গেমটা নিয়ে টেকটিউন্সে আগে একটা পোস্ট করা হয়েছিল, তবে সেটা ছিল শুধু রিভিউ আমি আপনাদেরকে Data ফাইল সহ APK দেবো।
এই গেম সম্পর্কে বেশি কিছু বলার দরকার আছে বলে মনে হয় না। এতো জনপ্রিয় যে সবাই চেনে যারা না চেনেন তাদের জন্য বলছি,

টেকটিউনসইউ 

 এই গেম নিয়ে আগে আনেক পোস্ট হয়েছে একটু খুজে নিন। আজকে আমার কাজ শুধু আপনাদেরকে ডাউনলোড করতে সাহায্য করবো।
গেমটি খেলতে ৫১২ এমবি Ram দরকার বেশি হইলে পাঙ্কা আর কম হইলেও চলবে তবে একটু স্লো হবে।
এবার আসুন সবচেয়ে কঠিন কাজে, এই গেমটির সাইজ হচ্ছে ৮৯২ এমবি Extract করলে হবে ১.৩৮ GB যারা শুনে ভয় পাইছেন তারা ভাগেন যাদের সাহস আছে ডাউনলোড শুরু করে দেন।
ভাইয়েরা আমিও অনেক কষ্ট করে আপলোড করেছি, তাই ভাববেন না আপনারা একা কষ্ট করেছেন 

ডাউনলোডঃ

ইন্সটলের নিয়মঃ

ডাউনলোড করা শেষ হইলে ইন্সটল করতে বসুন।
  • ১) প্রথমে "com.rockstargames.gtavc.7z" ফাইলটি Winrar/7Zip দিয়ে Extract করুন।
  • ২) Extract করার পর com.rockstargames.gtavc ফোল্ডারটি আপনার মোবাইলের Android/Obb ফোল্ডারে কপি করুন (Obb ফোল্ডার না থাকলে বানিয়ে নিন)
  • ৩) এবার APK ফাইলটি ইন্সটল দিয়ে রান করুন।
  • ৪) Njoy!!
শেষ, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যেন আরেকটা টিউন করার আগে না মরি 
বরাবরের মতই, ভুল হলে আমাকে বকা দিতে /কোন সমস্যা থাকলে, মন্তব্য করুন অথবা আমার ফেসবুকে যোগাযোগ করুন।
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

Android এর factory reset এর সহজ উপায়

বার দেখা হয়েছে

আসসালামু আলাইকুম,
আজকের আমি আপনাদের সাথে Android এর factory reset করার পদ্ধতি নিয়ে কথা বলবো,
আমার আগের টিউন এ আমি কিভাবে ডায়াল প্যাড এর সাহায্যে factory reset করা যায় তা নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু অনেকেই বলেছেন কিছু কিছু মডেল এ নাকি কাজ হচ্ছে না, তাই আমার আজকের এই টিউন,
আগে জেনে নেই factory reset অর্থাৎ Master reset এর মানে কি ?
- এর মানে হলো আপনার সেট টি কেনার সময় যে অবস্থায় ছিলো ঠিক সে অবস্থায় নিয়ে যাওয়া, এতে আপনার ইনস্টল করা সকল এপস মুছে যাবে, সকল ডকুমেন্ট মুছে যাবে, এমনকি আপনার ফার্মওয়ার মুছে ফেলে পুনরায় ইনস্টল করা হবে | এখন পদ্ধতি অবলম্বন করার পূর্বে বার বার ভেবে দেখুন আপনি কি করবেন, আমরা এই কাজ কেন করবো ? কারণ, অনেক সময় বন্ধুর হাতে আপনার মোবাইল গেলে / অন্য যে কারো হাতে গেলে দেখা যায় সে অনেক চেষ্টা করছে লক খোলার জন্য কিন্তু লিমিট অতিক্রম করার কারণে আপনার সেট টি সিস্টেম লক করে দেয়া হয়, এখন আপনি যদি আপনার মেইল আর পাস দিয়ে লগ ইন করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই , কিন্তু যদি সেটা আপনার মনে না থাকে তাহলে কি করবেন ? বলছি -
১. প্রথমত আপনার সেট এর সিম খুলে ফেলুন এবং অন্য যে কোনো সিম লাগান এবং বেটারি ১০ সেকেন্ড বিচ্ছিন্ন রেখে লাগিয়ে নিন | এই পদ্ধতি অবলম্বন করলে আপনার লক স্ক্রিন টি আবার দেখাবে এবং সঠিক লক pattern / number দিয়ে সেট টি আনলক করতে পারবেন | আর এতেও যদি কাজ না হয় তাহলে নিচের পদ্ধতি অবলম্বন করুন -
২. সেট টি অফ করুন এবং সিম, মেমরি কার্ড খুলে ফেলুন | এবার সেট এর ডাউন ভলিউম বার এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখুন যতক্ষণ না নিচের ছবিটি দেখা যায় -
স্ক্রিনশট টি HTC Desire HD থেকে নেওয়াএবার ভলিউম ডাউন বাটন চেপে মেনুর নিচে নেমে Factory Reset সিলেক্ট থাকা অবস্থায় পাওয়ার বাটন চাপুন (চেপে ধরে রাখবেন না, শুধু একবার চাপুন এবং ছেরে দিন ) এবার আপনার সেট টি এক / একাধিকবার রিবুট করবে এবং কিছুক্ষণ পর দেখবেন আপনার সেট এর Factory Reset হয়ে গেছে, সেট টি একেবারে প্রথম চেহারায় ফিরে গেছে |
তো আজকের এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার ফিরবো আরো কিছু নিয়ে | খোদা হাফেজ |

পৃথিবীর মানুষ হইতে চাইলে এখনি খেলুন, Cadillac s and Dinosaurs (Mostofa) অ্যান্ড্রয়েড ভার্সন।

বার দেখা হয়েছে


কথা কিন্তু সত্য, আমার কাছে তথ্য আছে যে যারা Cadillac s and Dinosaurs মানে Mostofa গেম খেলে নাই তারা সত্যি সত্যি পৃথিবীর মানুষ না :D আমি বাচ্চাকালে এই গেম কতো খেলসি পাড়ার ভিডিও গেমস এর দকানে! বাপের পকেটে Coin একটাও থাকতো না 
যাই হোক এখন আসেন মূল কোথায়, যারা সতি গেমটা চেনেন না বা ইতিহাস জানেন না তাদের জন্য Cadillacs and Dinosaurs উরুফে Mostofa গেমের সম্পর্কে কিছু কথা।
ছবিতে যাদেরকে দেখতে পারছেন তাদের মধ্যে একটাও আমি না :D এরা হলেন গেমের নায়ক নায়িকা।
  • গেমটি ১৯৯৩ সালে মুক্তি পায়, অ্যান্ড্রয়েড ভার্সন কবে বের হইসে এইটা আমার বাপেও জানে না :D
  • গেমটি বানায় জাপানি গেমিং কোম্পানি Capcom
  • গেমটির একটা Comic Book এবং Animation Series আছে যা ১৯৯৩ সালেই পাবলিশ হয়
  • গেমের Character গুলো হল Jack Tenrec, Hannah Dundee, Mustapha Cairo, Mess O'Bradovich
এগুলা আমি নিজেও জানতাম না আপনাদেরকে জানাতে গিয়ে নিজেও শিখে নিলাম, ভালোই হল :D
দেখেন Hannah আপু কেমন কইরা গুলি মারতেসে, বাপরে ভয় পাইসি :D ইনি হলেন এই গেমের নায়িকা।
ইনি হলেন বস লোক Mustapha , তার নামেই এই গেমটি বাংলাদেশে বেশি পরিচিত।
এই মোটাসোটা ব্যাক্তিটি হলেন Mess, তার এক কিল খাইলে আপনাকে আর উঠে দাড়াতে হবে না, আমি জানি কারন আমি নিজে খাইসি :P
ওনার নাম হল Jack, গেমের নায়ক বলে পরিচিত (নায়িকার নায়ক :D) তার স্বভাবটাও ভালো।
আমার বলা শেষ!
কি কইলেন !?!? আপনি এইসব জানেন !?!? তাইলে আমি এতক্ষন বকবক কেন করলাম! ধুর মিয়া :D

ডাউনলোড করেনঃ

আমার কাছে ২ টা ভার্সন আছে স্ক্রীনশট দেখে আপনার পছন্দেরটা ডাউনলোড করুন।

১) প্রথমটা এরকম লম্বা স্ক্রীন।

২) দ্বিতীয়টা ফুল স্ক্রীন।

এই ভার্সনের গেমটা চালু করার সময় চিট অপশন আসবে, সবগুলো ঠিক চিহ্ন Uncheck করে তারপর স্টার্টে ক্লিক করুন।
পছন্দ না হইলে Mess এর মতো কিল গুলা আমারে দিয়েন, মজা পাইলাম, আমারে পাইবেন কই? :P
[বিঃ দ্রঃ- আপনার কম্পিউটারের Anti-Virus কে একটু সাবধান করে দিন, কোন কোন Anti-Virus এই গেমটাকে Virus বলবে কিন্তু এটা Virus না, নিশ্চিন্ত থাকুন]
কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন। ভুল হলে মাফ করবেন।
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

Sunday, December 7, 2014

আপনার যেকোন স্মার্টফোনকে মা্উস হিসেবে ব্যবহার করুন।

বার দেখা হয়েছে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। উপরের শিরোনাম দেখে হয়তো বুঝে গেছেন আজকে কি শেয়ার করব।
আপনার কাছে স্মার্টফোন আছে তাহলে আজকের টিউন আপনার জন্য। কীবোর্ড আর মাউস এ আপনি যা করতে পারতেন, আপনার স্মার্টফোন দ্বারা ঠিক তাই করতে পারবেন। আর বক বক না করে কাজের কথায় আসি।
আপনার স্মার্টফোনের জন্য নিচ হতে এ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। উপরের শিরোনাম দেখে হয়তো বুঝে গেছেন আজকে কি শেয়ার করব।
আপনার কাছে স্মার্টফোন আছে তাহলে আজকের টিউন আপনার জন্য। কীবোর্ড আর মাউস এ আপনি যা করতে পারতেন, আপনার স্মার্টফোন দ্বারা ঠিক তাই করতে পারবেন। এজন্য আপনার ল্যাপটপ বা পিসিতে Wi-Fi থাকতে হবে। আর বক বক না করে কাজের কথায় আসি।
আপনার স্মার্টফোনের জন্য নিচ হতে এ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।
iPhone/iPod এর জন্য এই লিঙ্কে গিয়ে এ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।
iPad (HD) এর জন্য এই লিঙ্কে গিয়ে এ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।
Android এর জন্য এই লিঙ্কে গিয়ে এ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।
Windows Phone এর জন্য এই লিঙ্কে গিয়ে এ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।
এখন আপনার পিসির জন্য নিচ হতে এ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।
Mac 10.7 or higher এর জন্য এই লিঙ্কে গিয়ে এ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।
Mac 10.5 and 10.6 এর জন্য এই লিঙ্কে গিয়ে এ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।
Windows 8/7/XP/Vista এর জন্য এই লিঙ্কে গিয়ে এ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড করা শেষে ইন্সটল করুণ (মনে রাখবেন আপনার পিসিতে অবশ্যই WLan বা Wi-Fi ডিভাইস থাকতে হবে) এবং ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করে উপভোগ করুণ বেতার মাউস। এর মাধ্যমে আপনি যেই কাজ গুলো করতে পারবেন তা নিচের ভিডিও ও ছবি গুলো দেখলেই বুঝতে পারবেন।
Remote Mouse - screenshot
Remote Mouse - screenshot
Remote Mouse - screenshot
Remote Mouse - screenshot
Remote Mouse - screenshot

 আগামী টিউনে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত খোদাহাফেজ।

Tuesday, November 4, 2014

আর আপনার শখের স্মার্ট ফোনের পাওয়ার বাটন ঢিলা হওয়ার ভয় নাই।

বার দেখা হয়েছে

আমরা সবাই স্মার্ট ফোন এর পাওয়ার বাটন নিয়ে চিন্তায় থাকি। কারন লক বা আনলকের জন্য পাওয়ার বাটন টি চাপতে হয়। আর তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি   app  শেয়ার করব যা ব্যবহার করলে আর কোনদিন আপনার  পাওয়ার বাটনে হাতই দিতে হবে না। শুধু  use  করুন আর মজা নিন। আর কথা বারাবো না, নিচের লিঙ্ক থেকে download  করুন। আর হ্যাঁ এটি Pro version. বিঃ দ্রঃ সেট এ must be proximity sensor থাকতে হবে।



Download

Monday, September 29, 2014

আপনার এন্ড্রয়েড মোবাইল কে ভাইরাস এর হাত থেকে বাঁচাতে ৫ টি জরুরী সতর্ক বার্তা l

বার দেখা হয়েছে

আমরা প্রতিদিনের অনেক কাজেই আমাদের গুরুত্বপূর্ন এন্ড্রয়েড ফোন টিকে ব্যাবহার করছি। অনেকেই এটি ব্যাবহার করেন ডিজিটাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এতে সংরক্ষন করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর ইনফর্মেশন সহ অনেক জরুরী তথ্য। এসব তথ্য যদি পরে কোনো হ্যাকার এর হাতে, তাহলে কি হতে পারে চিন্তা করে দেখেছেন? এন্ড্রয়েড এ সাধারনত ওপেন সোর্স কিছু আপ্পস এর মাদ্ধমে ভাইরাস ঢুকতে পারে(পেইড আপ্পস দ্বারা ও এটি ঘটা সম্ভব)। আমরা প্রায় ই গুগল প্লে ব্যাতীত বিভিন্ন ওয়েবসাইট থেকে আপ্পস ডাউনলোড করি। এগুলতেও থাকতে পারে ম্যালওয়ার!
এখানে গুরুত্বপূর্ন ৫ টি টিপস আছে যেগুলো আপনাকে এসব ভাইরাস এর হাত থেকে বাচতে সহায়তা করবে।

১। যে অ্যাপ সম্পর্কে জানেন না সেটি ইন্সটল করবেন না

not safe app এন্ড্রয়েড কে ভাইরাস এর হাত থেকে বাঁচাতে জরুরী ৫ টি টিপস !
অপরিচিত কেউ কোন খাবার দিলে যেমন আপনি খান না, তেমন ই অপরিচিত কোন অ্যাপ ইন্সটল করবান না। বর্তমানে হ্যাকার রা ইমেইল, ম্যাসেজ প্রভৃতির মাধ্যমে তাদের তৈরী অ্যাপ ইন্সটল করার জন্য ম্যাসেজ পাঠায়। যেটি সম্পর্কে আপনি সিওর না সেটি ইন্সটল করতে জাবেন না। এমন ও হতে পারে অই অ্যাপ দ্বারাই আপনার সকল তথ্য হাতিয়ে নিয়ে যাবে হ্যাকার।

২। গুগল প্লে বা বিশ্বাসযোগ্য অ্যাপ স্টোর হতে অ্যাপ ইন্সটল করুন

app stores এন্ড্রয়েড কে ভাইরাস এর হাত থেকে বাঁচাতে জরুরী ৫ টি টিপস !
আপনি সাধারনত কোথা থেকে খাবার কিনবেন? ফুটপাথ থেকে নাকি ফ্রিজ এ রাখা নিরপদ কোন দোকান থেকে? অবশ্যই নিরাপদ দোকান থেকে। তেমন অ্যাপ ডাউনলোড করুন গুগল প্লে কিনবা নিরাপদ কোনো অ্যাপ স্টোর থেকে(Amazon App Store ও খারাপ না) তারা প্রতিটা অ্যাপ আলাদা ভাবে চেক করে। তাই স্বভাবতই এ অ্যাপ স্টোর গুলো অনেক নিরাপদ।

৩। “Install from unknown sources” – অফ রাখুন

android unknown sources এন্ড্রয়েড কে ভাইরাস এর হাত থেকে বাঁচাতে জরুরী ৫ টি টিপস !
Install from unknown sources মানে ভেরিফাইড অ্যাপ স্টোর ব্যাতীত অন্য কোনো স্থান থেকে অ্যাপ ইন্সটল করা যাবে। কিন্তু এতে অনেক সিক্যুরিটি রিস্ক থাকে। এবং Verify Apps এ মার্ক করে রাখুন। এতে যে কোন অ্যাপ ইন্সটল করার আগে নেট থেকে অ্যাপ সম্পর্কে আপনার ডিভাইস নিশ্চিত হবে।

৪। অ্যাপ ইন্সটল করার আগে permissions গুলো পড়ুন

app permissions এন্ড্রয়েড কে ভাইরাস এর হাত থেকে বাঁচাতে জরুরী ৫ টি টিপস !
Unwanted অ্যাপ থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় এটি। Permissions গুলো পড়লেই বুঝবেন এই অ্যাপ টি আপনার ডিভাইস এর কি কি অ্যাক্সেস করতে পারবে। যদি মনে করেন এটি এমন কিছুর অ্যাক্সেস চাইছে যার সাথে এর কাজের কোনো সামঞ্জস্য নেই, অই অ্যাপ ইন্সটল না করাই ভালো। আর যদি আপনার ডিভাইস এর Contacts, Account Information অ্যাক্সেস করতে চাইছে তাহলে কএকবার ভেবে নিন ইন্সটল করবেন কিনা।

৫। Antivirus ইন্সটল করতে পারেন

android antivirus এন্ড্রয়েড কে ভাইরাস এর হাত থেকে বাঁচাতে জরুরী ৫ টি টিপস !
অনেকে মোবাইল এ Antivirus ব্যাবহার করে। অনেকে করে না। আপনার কি করা উচিত? এ ব্যাপারে বলব আপনি যদি সব কিছু গুগল প্লে বা ভেরিফাইড কোনো অ্যাপ স্টোর থেকে ইন্সটল করেন তাহলে আপনার কোন Antivirus ইন্সটল করা লাগবে না। গুগল প্লে প্রতিটি অ্যাপ নিখুতভাবে স্ক্যান করে। তবু অতিরিক্ত সতর্কতার জন্য Antivirus ইন্সটল করতে পারেন।

Monday, September 22, 2014

ভূত এফ এম প্রেমীদের জন্য একটা দারুন এপস আশা করি মিস করবেন না।

বার দেখা হয়েছে

কি টিউনটির শিরোনাম দেখেই মনে হচ্ছে কি হতে পারে কি হতে পারে, তাই না? আসলে তেন কিছু না আবার কিছু। তবে যারা নিয়মিত ভূতএফএম শোনেন তার অবশ্যই পোষ্টের শিরোনাম দেখেই পড়তে শুরু করে দিয়েছেন।
 ভূত এফ এম প্রেমীদের জন্য সুখবর না পড়লে মিস করবেন
অনেকে বলেন ভূত এফ এম এর গল্প বানানো, হোক বানানো তবুও ভয় তো পাই সাথে মজাও। কথা মনে হয় অন্যদিকে নিয়ে গেলাম। আসল কথা বলি, রেডিও ফূর্তি তাদের একটা অফিশিয়াল এ্যান্ড্রয়েড এ্যাপস বের করেছে, যার মাধ্যমে আপনি ভূত এফএম সহ রেডিও ফূর্তির সকল প্রোগ্রাম শুনতে পাবেন। অল্প মেগা ইউস করে বাফারিং ছাড়াই শুনতে পাবেন রেডিও ফূর্তির সকল প্রোগ্রাম।
এ্যাপ টার ডাইরেক্ট ডাউনলোড দিচ্ছি, গুগোল  প্লেতে খুজার কোন দরকার নাই
যারা ভূত এফ এম লাভার আছেন তারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।
আরো নতুন নতুন এ্যান্ডয়েড এ্যাপস পেতে সব সময় টেকটিউনসইউ এর সাথে থাকবেন।



এখন Microsoft Office ব্যবহার করুন আপনার অ্যানড্রইড ডিভাইস এ ।

বার দেখা হয়েছে

  • আমরা সবাই Microsoft office ব্যবহার করি বা করেছি
  • কিন্তু তা আমাদের Windows PC তে । তবে বর্তমানে Android এর ব্যবহার বেড়েই চলেছে
  • তাই Microsoft তাদের এই Software টি নিয়ে এসেছে Android এর জন্য
  • আপনি Google Play থেকে হয়ত Download করতে পারবেন না কারন সামান্য কয়েকটি Device ই এটি ব্যবহারের অনুমতি পেয়েছে
  • তবে Free Download Link থেকে Download করে আপনি রাস্তা ঘাট আর পথে প্রান্তরে আপনার Word বা Excel বা power point এর কাড শেষ করে ফেলতে পারবেন

Download Link:

Tuesday, September 9, 2014

নিয়ে নিন Cyber Ghost VPN 5 সাথে ১ বছর থেকে ও বেশি মেয়াদের ৭ টা সিরিয়াল key সাথে

বার দেখা হয়েছে

পনাদের মাঝে এলাম Cyber Ghost VPN 5 সাথে ১ বছর এরও বেশি মেয়াদের ৭ টা Serial Key নিয়ে !!
Cyber Ghost VPN কি বা কেন ব্যবহার করবেন সেটা অনেকেই জানেন।


তবুও বলি আমার দেখা VPN সার্ভিস গুলার ভেতর Cyber Ghost VPN সবথেকে Simple & Fast.
অনলাইন এ আপনার Privecy রক্ষার ক্ষেত্রে Cyber Ghost VPN খুবই কাজের।


Surf Anonymously, Access Blocked Sites or Censored Content এগুলাত আছেই।
কথা বারাইলাম না কাজের কথায় চলে যাই ।


ডাউনলোড লিঙ্ক


Windows [Win XP, Win Vista, Win 7, Win 8 & 8.1 & Win Server] -

এখানে ক্লিক করুন

Mac OS [MacBook, MacBook Pro, MacBook Air. iMac, Mac Mini, Mac Pro] -

এখানে ক্লিক করুন

iOS [iPhone, iPad, iPad Air, iPod] -

এখানে ক্লিক করুন

Android (Google Nexus, Samsung Galaxy S4, Samsung Galaxy S5, Samsung Note, HTC One, LG Optimus, LG G Pro, LG G2, Samsung, Google, Sony Xperia, Huawei, Nokia, Alcatel, Motorola) -

এখানে ক্লিক করুন

যেভাবে অ্যাক্টিভ করবেন
১. আপনার যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করে ইন্সটল দিন।
২. আপনার যদি Cyber Ghost VPN এ অ্যাকাউন্ট থাকে তাহলে থাকুক তার দরকার নাই। মানে লগইনকরবেন না।
৩. আর যদি লগইন করা থাকে Settings থেকে লগআউট দিন।
৪. নিচের Serial Key গুলার যেকোনো একটা দিয়ে Cyber Ghost VPN অ্যাক্টিভ করে নিন।

serial key


PRMT-YKGDJ-2V87B-R4358-XNTNW-GMLVQ
PRMT-6VJQF-G6SDB-AMG29-3M3N8-CKJAK
PRMT-76NJU-8P6HF-UDP6V-DFEDR-3CM2P
PRMT-GBATA-M2RYK-5EM5B-QY87W-YAY5M
PRMT-JAQ3W-FPJDH-Y44J9-FVWFU-YFD9H
PRMT-XCS83-A6M74-5RBFC-P53R7-L49TP
PRMWD-7KH5B-M48X8-7Q977-QFUX6-R7LAR

আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন।

যে সকল কারণে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি রুট করা প্রয়োজন

বার দেখা হয়েছে

বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ‘অ্যান্ড্রয়েড’ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ স্মার্টফোনের ব্যবহারকারীই বেশি দেখা যায়। প্রযুক্তির সাথে দ্রুত তাল মিলিয়ে বাড়তে থাকা নানা রকম শক্তিশালী হার্ডওয়্যার ইম্প্রুভমেন্টস এবং হাজারো রকম অ্যাপস-এবং গেমসের কারণেই হোক বা এর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসের কারণেই হোক – অ্যান্ড্রয়েড স্মার্টফোন বর্তমানে বলা চলে জনপ্রিয়তার শীর্ষে। আর অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাথে প্রযুক্তি শব্দ ‘রুট’ ওতপ্রোত ভাবে জড়িত। কিন্তু সাধারণ ব্যবহারকারীদের অনেকেই এখনও জানেন না এর উপকারীতা বা প্রয়োজন সম্পর্কে। আমি বেশ কিছুদিন ধরে বিভিন্ন অ্যান্ড্রয়েড ব্লগ বা পেজে লক্ষ্য করেছি অনেকেই ‘রুট করে লাভ কী’ বা ‘প্রয়োজন কী’ টাইপের উত্তর জানতে চেয়েছেন। আজকের ব্লগটি তাদের জন্যেই মূলত লিখতে বসা, চলুন জেনে নেই রুটের কিছু লাভজনক ফলাফল বা যে সব কারণে আপনার ডিভাইসটি আপনার রুট করা উচিৎ।


    


১। আপনি দোকান থেকে স্মার্টফোন কিনে আনার পর সেই স্মার্টফোনটির মালিকানা আপনিই পেয়ে থাকেন তবে পুরোপুরি মালিকানা আপনি তখনই পাবেন যখন আপনি আপনার ডিভাইসটি রুট করবেন। কেননা, রুট করার সাথে সাথে আপনি অ্যাডমিনেস্ট্রেশন ক্ষমতা পাবেন যার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনটির রুট ফোল্ডারে পর্যন্ত এক্সেস করতে পারবেন এবং আপনার ইচ্ছেমত আপনার ডিভাইসটির প্রতিটি হার্ডওয়্যার ব্যবহার করতে পারবেন। আনরুটেড ডিভাইসগুলোতে ব্যবহারকারীরা ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠানের দেয়া প্রিইন্সটল্ড সুবিধাগুলোই শুধু ব্যবহার করতে পারেন, তাও আবার একটি লিমিটেশনের মধ্যে থেকেই।
২। রুট করার পর আপনি আপনার স্মার্টফোনে হার্ডওয়্যার অনুযায়ী বিভিন্ন রকম কাস্টম রম ব্যবহার করতে পারবেন। এবং, এই কাস্টম রম ইন্সটল করার সুবিধাটিই স্মার্টফোন রুট করার সবচাইতে ভালো কারণ হিসেবে আপনি ধরে নিতে পারেন। আপনার স্মার্টফোনটি যখন স্টক রম অবস্থায় থাকে তখন অনেক সুবিধাই আপনি ব্যবহার করতে পারেন না যা আপনার হার্ডওয়্যার সাপোর্ট করে। কিন্তু, আপনি কাস্টম রম ইন্সটলেশনের মাধ্যমে আপনার স্মার্টফোনের আমূল চেহারাই (ইন্টারফেস) বদলে দিতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী।
৩। আপনি স্মার্টফোন রুট করার মাধ্যমে আপনার স্মার্টফোনটিতে পরবর্তী সময়ে বিভিন্ন রকম কাস্টম কারনেলও ব্যবহার করতে পারবেন। কাস্টম কার্নেল , কাস্টম রমের মত অতটা পরিচিত না পেলেও হার্ডওয়্যার টুইকিং এর ক্ষেত্রে কাস্টম কার্নেল ইন্সটল করাই হচ্ছে সবচাইতে ভালো পদ্ধতি। কাস্টম কার্নেল ইন্সটলের মাধ্যমে আপনি আপনার হার্ডওয়্যারের সর্বোচ্চটুকু বের করে নিতে পারবেন সহজেই।
৪। আপনি যদি খুঁতখুঁতে ধরণের মানুষ হয়ে থাকেন এবং আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি যদি আপনার ইচ্ছে মত কাস্টোমাইজ করতে চান তবে ‘রুট’ ছাড়া গতি নেই। কীবোর্ড থেকে শুরু করে নেটওয়ার্ক বারের আইকন – যা ইচ্ছে তাই আপনি আপনার মত করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন।
৫। নতুন অবস্থায় অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে এরকম কিছু অ্যাপলিকেশন ইন্সটল করা থাকে যেগুলো বলতে গেলে কখনোই কাজে লাগেনা কিন্তু তা রুট মেমরীতে ইন্সটল করা থাকায় তা অপ্রয়োজনীয় হবার পরেও রম এবং কিছুটা র্যা ম দখল করে বসে থাকে। আপনি সহজেই আপনার স্মার্টফোনটি রুট করে সেই ক্র্যপওয়্যার গুলো আপনার ডিভাইস থেকে মুছে দিতে পারেন।
৬। প্রয়োজনীয় স্মার্টফোনে আমরা আমাদের প্রয়োজনীয় নানা রকম ডাটা, ফাইল ইত্যাদি রেখে থাকি। আমরা সাধারণ ভাবে সেগুলো ব্যাকআপ করতে সক্ষম হলেও ব্যাকআপের অনন্য রূপ আপনি তখনই দেখবেন যখন আপনি আপনার স্মার্টফোনটি রুট করবেন। রুটেড ডিভাইসকে টাইটানিয়াম ব্যাক-আপ এবং এরকম অনেক ব্যাক আপ টুলসের মাধ্যমে নিখুঁত ব্যাক-আপ করা যায়। এমনকি আপনি চাইলে আপনার স্মার্টফোনের পুরো সিস্টেমটিই ব্যাক-আপ করে রাখতে পারেন।
৭। নিশ্চয়ই অনলাইন বেসড কোন গেম বা অ্যাপ ব্যবহারের সময় বিরক্তিকর অ্যাডের সম্মুখীন আপনি অনেক বারই হয়েছেন? রুটেড ডিভাইসের জন্য এক্সপোসড ইন্সটলারের ছোট্ট একটা মডিউলই আপনাকে এই ঝামেলার হাত থেকে রক্ষা দিতে পারে মাত্র দুই-এক ক্লিকেই। তবে সেজন্য আপয়ার স্মার্টফোনটিকে রুট করে নিতে হবে।
৮। রুট করার মাধ্যমে শুধু মাত্র ইউজার ইন্টারফেসই নয়, আপনি পরিবর্তন করতে পারবেন আপনার ফোনের স্পিড এবং ব্যাটারি লাইফও বৃদ্ধি করতে পারবেন সহজেই।
৯। স্মার্টফোন রুট করার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনটিকে বলা চলে অনেকটা স্বয়ংক্রিয় ভাবে ব্যবহার করতে পারবেন। যেমন, আপনি নিশ্চয়ই ‘টাস্কার’ নামক একটি অ্যাপলিকেশনের নাম শুনেছেন যা আপনার হয়ে আপনার স্মার্টফোনটির অনেক কিছুই অটোমেট করে স্মার্টফোনের ব্যবহার অনেক সহজ করে দেয়। তবে, টাস্কার ব্যবহারের জন্য আপনার ফোনটি রুটেড হতে হবে না। কিন্তু আপনি যদি টাস্কার দিয়ে ৩জি টগলিং, সিপিইউ এর গতি পরিবর্তন, স্ক্রিন অন রাখা – এরকম নানা রকম টুইকস করতে চান তবে আপনাকে আপনার স্মার্টফোনটি রুট করতে হবে। এছাড়াও, প্রায় সকল ধরণের অ্যাপলিকেশনেই বিশেষ করে টুইকিং এর অ্যাপগুলোতে সাধারণ ফিচারের পাশাপাশি চমৎকার কিছু ফিচারও দেয়া থাকে যেগুলো স্মার্টফোন রুটেড না হলে ব্যবহার করা যায়না।
১০। রুটের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনের লুকানো ফিচার গুলো আনলক করতে পারবেন এবং সেই সাথে আপনার স্মার্টফোনের সাথে ‘কম্প্যাটিবল’ নয় এরকম অ্যাপলিকেশনও ব্যবহার করতে পারবেন। গুগল প্লে তে আপনি যখন অ্যাপ বা গেমস ইন্সটল এর জন্য ব্রাউজ করেন তখন আপনি শুধু মাত্র সে সকল অ্যাপলিকেশন বা গেমসই দেখতে পান যেগুলো আপনার ডিভাইসের সাথে ‘কম্প্যাটিবল’। কিন্তু অনেক অ্যাপলিকেশন বা গেমস রয়েছে যেগুলো আপনার স্মার্টফোনের উপযোগী না দেখালেও সাইড লোড করলে বেশ ভালোভাবেই কোন রকম ত্রুটি ছাড়াই চলে। কিন্তু, গুগল প্লে তে সেগুলো প্রদর্শন না করায় বেশির ভাগ ক্ষেত্রেই আপনি জানতেই পারেন না যে অনেক চমৎকার চমৎকার অ্যাপলিকেশন বা গেমস থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। কিন্তু আপনি আপনার স্মার্টফোনটি রুট করলে এরকম কিছু মড আছে যেগুলো ইন্সটল করলেই আপনি গুগল প্লে’র সকল অ্যাপলিকেশন বা গেমস ইন্সটল করে এক্সপেরিমেন্ট করতে পারবেন।

আশা করি রুটিং এর ভালো দিক সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। তবে আপনার যদি উপরের সুবিধা গুলো প্রয়োজন না হয়ে থাকে তবে আপনি আপনার ডিভাইসটি রুট না করলেও ক্ষতি নেই, বরং রুট করার পর এলোমেলো ব্যবহারের ফলে আপনার ডিভাইসটি ক্ষতিগ্রস্থ হতে পারে। রুটিং এর রয়েছে নানা রকম সুবিধা, তবুও আপনার দরকার না হলে এবং আপনি মোটামুটি দক্ষ না হলে আমার মতে রুট না করাই আপনার জন্য শ্রেয়। তবে, অ্যান্ড্রয়েড ডিভাইসের শতভাগ মূলত স্মার্টফোন রুট করার পরেই পাওয়া যায়।